শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৭ পিএম, ২০২০-১২-২৪
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেপরোয়াভাবে দ্রুতগতিতে অটোরিক্সা, সিএনজি, ট্রাকসহ অন্যান্য যানবাহন চালানোর কারনে সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। অদক্ষ ও অপ্রাপ্তবয়স্কদের হাতে গাড়ির স্টিয়ারিং থাকায় গত এক সপ্তাহের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। এদের অধিকাংশই পথচারী।তন্মধ্যে কসবা-আখাউড়া সড়কে দুর্ঘটনার সংখ্যা সর্বাধিক। যাত্রীদের অভিযোগ অধিকাংশ চালকরা প্রতিযোগিতা শুরু করে কার আগে কে যাবে। সুলতানপুর-আগরতলা সড়ক দিয়ে প্রতিদিন মোটরসাইকেল নিয়ে সীমান্ত এলাকায় মাদক সেবন করতে আসে অগণিত যুবক। মাদক সেবন করে মাতাল হয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালায় তারা। এতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। বুধবার (২৪ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়,আখাউড়ার প্রধান সড়কগুলোতে ১২-১৪ বছরের শিশুরা ও চালাচ্ছে ব্যাটারিচালিত অটোরিক্সা।প্রাপ্ত বয়স্কদের যারা অটোরিক্সা কিংবা সিএনজি চালাচ্ছেন তাদের নেই নূন্যতম কোনো প্রশিক্ষণ কিংবা অভিজ্ঞতা।পৌরশহরে পাঁচ শতাধিক অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা চলছে বলে জানিয়েছে এক অটোরিক্সা চালক।কোনো ধরনের নিয়ন্ত্রণ না থাকায় শিশু থেকে শুরু করে ছেলে বুড়ো সবাই চালক হয়ে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিক্সাসহ অন্যান্য যানবাহন।অধিকাংশ চালক মাদকাসক্ত ও দ্রুত যাওয়ার প্রতিযোগিতার কারনে যাত্রী ও পথচারীদের জীবন হুমকির মুখে বলে জানিয়েছে স্থানীয়রা।পৌরশহরের সড়ক বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন,অটোরিক্সা শহরে বিপজ্জনক ও যানজটের অন্যতম কারণ। রাস্তার দুপাশ হকারদের দখলে থাকলে ও দেখার যেন কেউ নেই।
অটোরিক্সার অপ্রাপ্তবয়স্করা বলেন,আমরা কি সখে অটোরিক্সা চালায় সংসারিক হালধরতে অটোরিক্সা চালায় আরো বলেন,অভাবের সংসার অটোরিক্সা দিয়ে হাল দরতে হয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম বলেন,সড়ক দুর্ঘটনারোধ এবং আইনশৃঙ্খলার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেব নেয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited